সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মফিজল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের পশ্চিম দুলাল মন্ডলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

2026-10-02T13:23:31+06:00
2026-10-02T13:23:31+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মফিজল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:২৩ পিএম  
ছবি-যাযাদি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের পশ্চিম দুলাল মন্ডলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯ টার দিকে নিজ গ্রামে এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ।

এ সময় ধুবনী-কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় মর্যাদা শেষে শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁর দাফন সম্পন্ন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলের মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
  বিষয়:   সুন্দরগঞ্জ  বীর মুক্তিযোদ্ধা  রাষ্ট্রীয় 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত