জুমার নামাজ শেষে ৪০০ মুসল্লির সামনে ওসির বার্তা—‘মব জাস্টিস নয়, আইন হাতে তুলে নেবেন না’

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে সামাজিক সচেতনতা ও অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

2026-10-02T16:42:02+06:00
2026-10-02T16:42:02+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জুমার নামাজ শেষে ৪০০ মুসল্লির সামনে ওসির বার্তা—‘মব জাস্টিস নয়, আইন হাতে তুলে নেবেন না’
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৪২ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোণার মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে সামাজিক সচেতনতা ও অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন।

শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার কাজীয়াটি জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এ সময় সমাজে অপরাধ নিয়ন্ত্রণে পরিবার ও সাধারণ মানুষের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন ওসি।

মতবিনিময়কালে ওসি হাফিজুল ইসলাম হারুন অভিভাবকদের সন্তানদের নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে সন্তানদের দূরে রাখতে পরিবারের পাশাপাশি সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।

তিনি বলেন, জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ার আগে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ঘটনা বা বিরোধের ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে। কোনোভাবেই ‘মব জাস্টিস’-এর মাধ্যমে বিচার করার চেষ্টা করা যাবে না।

এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন ওসি। তিনি অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।

মতবিনিময়ে আত্মহত্যার কুফল নিয়েও মুসল্লিদের সচেতন করেন তিনি। পাশাপাশি ওরশ ও মাজার শরিফকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। মোবাইল ফোন ব্যবহার করে সংঘটিত প্রতারণা থেকে বাঁচতে অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ওসি।

মতবিনিময় শেষে উপস্থিত মুসল্লিদের সুস্বাস্থ্য, শান্তি ও মঙ্গল কামনা করেন হাফিজুল ইসলাম হারুন।

এ সময় কাজীয়াটি জামে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আনুমানিক ৩০০ থেকে ৪০০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।
  বিষয়:   নেত্রকোণা  মুসল্লি  মব জাস্টিস 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত