মেয়েকে স্বামীর নির্যাতন থেকে ছাড়িয়ে এনে দুধ দিয়ে গোসল মায়ের

বোয়ালমারী প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে বাজারে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকাল

2026-10-02T16:47:30+06:00
2026-10-02T16:47:30+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মেয়েকে স্বামীর নির্যাতন থেকে ছাড়িয়ে এনে দুধ দিয়ে গোসল মায়ের
বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৪৭ পিএম  
সংগৃহীত ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে বাজারে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের সেই দৃশ্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। প্রায় ১৪ বছর আগে তাঁদের মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির বিয়ে হয়।

জুলেখা বেগমের দাবি, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন। সুমন নেশাগ্রস্ত অবস্থায় মেয়েকে মারধর করতেন বলেও অভিযোগ করেন তিনি। কয়েক দিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনার পর শুক্রবার সকালে দুধ দিয়ে গোসল করে তিনি তাঁর দেওয়া ওয়াদা পূরণ করেছেন বলে জানান।

মনিরার বাবা মহাশিন মোল্লা বলেন, ‘বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার স্বামী নির্যাতন ও মারধর করতেন। তিনি নেশা করতেন। মেয়েকে নিয়ে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। পরে তাকে ছাড়িয়ে আনা হয়েছে। শুক্রবার সকালে আমার স্ত্রী দুধ দিয়ে গোসল করেছেন।
  বিষয়:   বোয়ালমারী  ফরিদপুর  বিবাহবিচ্ছেদ  দুধ দিয়ে গোসল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত