প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পিএম আপডেট: ০২.১০.২০২৬ ৪:৩৬ পিএম
সংগৃহীত ছবি ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারানো আরেকটি বাসের নিচে চাপা পড়ে একসঙ্গে প্রাণ গেছে শিশুসহ সাত জনের।
আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশায় থাকা ৭ জন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।