সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের বগির জোড়ার হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার

2026-10-02T18:07:32+06:00
2026-10-02T18:07:32+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম  
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের বগির জোড়ার হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লাউয়াছড়া এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের বগির জোড়ার হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি সেখানে আটকে পড়ে এবং ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছিঁড়ে যাওয়া হুক পুনঃসংযোগের কাজ শুরু করেন। হুকটি মেরামত ও পুনঃসংযোগের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের বগির জোড়ার হুক ছিঁড়ে যাওয়ার পর ট্রেনটি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে আসে। বর্তমানে হুকটি মেরামতের কাজ চলছে।
  বিষয়:   সিলেট  শ্রীমঙ্গল  পাহাড়িকা এক্সপ্রেস  রেল যোগাযোগ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত