খুলনায় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ, কুখ্যাত সন্ত্রাসী রাজিবের বিরুদ্ধে মামলা

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে শেখ মহিন (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার ভাই রাজিব

2026-10-02T19:02:57+06:00
2026-10-02T19:02:57+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
খুলনায় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ, কুখ্যাত সন্ত্রাসী রাজিবের বিরুদ্ধে মামলা
খুলনা ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:০২ পিএম  
সংগৃহীত ছবি
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে শেখ মহিন (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার ভাই রাজিব হোসেনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মহিনকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজিব হোসেনের সঙ্গে তার ভাই মহিনের বিরোধ ছিল। একপর্যায়ে রাজিব ধারালো অস্ত্র দিয়ে মহিনকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে। এতে মহিনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজিব হোসেন এলাকায় বেপরোয়া হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে বলেও তারা দাবি করেন। খুলনার রূপসা থেকে যশোরের নওয়াপাড়া পর্যন্ত একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পরিচালনা এবং এর মাধ্যমে চাদাবাজি ও দখলদারিত্বসহ বিভিন্ন অপকর্ম চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্র আরও জানায়, খুলনার বিভিন্ন নদীঘাটে জাহাজ, ট্রলার ও লঞ্চ থেকে নিয়মিত চাদা আদায়ের অভিযোগও রয়েছে রাজিবের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মামলার নথি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে দিঘলিয়ার দেয়াড়া গ্রামে হান্নানের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজিব হোসেনকে প্রধান আসামি করা হয়েছিল বলে স্থানীয়রা জানান। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলেও জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একের পর এক অপরাধের অভিযোগ উঠলেও রাজিব হোসেন গ্রেপ্তার না হওয়ায় এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় রাজিব হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
  বিষয়:   খুলনা  দিঘলিয়া  হামলা  মহিন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত