রাঙ্গুনিয়ায় গাছের সঙ্গে ঝুলে দিনমজুরের আত্মহত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছের সঙ্গে গামছা পেচানো অবস্থায় আবু তায়েফ (৩৭) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২

2026-10-02T19:42:00+06:00
2026-10-02T19:42:00+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাঙ্গুনিয়ায় গাছের সঙ্গে ঝুলে দিনমজুরের আত্মহত্যা
রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:৪২ পিএম  
প্রতীকী ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছের সঙ্গে গামছা পেচানো অবস্থায় আবু তায়েফ (৩৭) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গলাছিপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে পার্শ্ববর্তী একটি ইটভাটায় দিনমজুরের কাজে যান তায়েফ। দুপুরে কাজের বিরতির সময় তিনি পার্শ্ববর্তী বটতলী টিলার নির্জন এলাকায় যান। পরে সেখানে একটি জামগাছের সঙ্গে গামছা পেচানো অবস্থায় তাঁকে পাওয়া যায়।

আবু তায়েফ দক্ষিণ রাজানগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গলাছিপা গ্রামের মৃত মুক্তুল হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। থানায় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   রাঙ্গুনিয়া  চট্টগ্রাম  দিনমজুর  মরদেহ উদ্ধার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত