চৌগাছায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত এক, আহত দুই

চৌগাছা প্রতিনিধি

সারাদেশ

যশোরের চৌগাছায় মটর সাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চৌগাছা-কোটচাঁদপুর সড়কের

2026-10-02T20:05:37+06:00
2026-10-02T20:05:37+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চৌগাছায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত এক, আহত দুই
চৌগাছা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম  
প্রতীকী ছবি
যশোরের চৌগাছায় মটর সাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা  বালির গর্ত নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের নুর হোসেনের ছেলে সুলেমান হোসেন (১৬), আব্দুল কাদেরের ছেলে ফরহাদ হোসেন (১৭) ও জালাল উদ্দীনের ছেলে তানজিম হোসেন (১৪) একটি মোটরসাইকেল ( যশোর- ১৭-৭২৮৬) যোগে কোটচাঁদপুর দিক থেকে চৌগাছার দিকে আসছিল। 

তারা বালির গর্ত নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ফলবাহি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই আহত হয়।  স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুলেমানকে মৃত ঘোষণা করেন। 

অপর দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে রেফার করে।  অপরদিকে আলমসাধুর চালক কৌশলে পালিয়ে গেছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
  বিষয়:   চৌগাছা  যশোর  সড়ক দুর্ঘটনা  নিহত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত