ইতালি পাঠানোর কথা বলে মানবপাচার, চার মামলায় পলাতক নারীসহ দুই ভাই-বোন গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের মামলাসহ চারটি মানবপাচার মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার

2026-10-02T17:16:33+06:00
2026-10-02T17:16:33+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ইতালি পাঠানোর কথা বলে মানবপাচার, চার মামলায় পলাতক নারীসহ দুই ভাই-বোন গ্রেপ্তার
জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম  
ছবি-যাযাদি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের মামলাসহ চারটি মানবপাচার মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে সিলেটের শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে মোছা. শোবি বেগম (৩০) ও তাঁর ভাই শামছুল (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে করা চারটি মামলায় তাঁরা পলাতক ছিলেন। এসব মামলায় দীর্ঘদিন ধরে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

জগন্নাথপুর থানার এসআই মো. নূর হোসেনের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই অনিক পাল, এএসআই উদ্দিনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সিলেটের শাহপরান থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী খেলন ভান্ডারী অভিযোগ করে বলেন, ওই নারী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর স্বামী ইতালিতে থাকেন এবং তাঁর ভাই লিবিয়া থেকে চক্রটি পরিচালনা করেন বলেও অভিযোগ করেন তিনি। খেলন ভান্ডারী বলেন, তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা নেওয়া হয়েছে।

আরেক ভুক্তভোগী এলাম মিয়া বলেন, তাঁর কাছ থেকেও ৪৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন বলেন, গ্রেপ্তারের পর পুলিশ তাঁদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় শুক্রবার আদালতে সোপর্দ করেছে। মানবপাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   মানবপাচার  জগন্নাথপুর  সুনামগঞ্জ  গ্রেপ্তার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত