হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর প্রাণহানি হয়েছে। চলতি বছর ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ও

2026-09-30T19:19:03+06:00
2026-09-30T19:19:03+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম  
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর প্রাণহানি হয়েছে। চলতি বছর ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) নিয়মিত হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪ শিশুর। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হামে ১০১ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২২১ জন শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১২৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫২০ জন।

এ বছর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১ লাখ ৯৬ হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
  বিষয়:   হাম  উপসর্গ  মৃত্যু 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত