‘কোনো বিপ্লবী নেতা দেশ থেকে পালিয়ে গিয়ে আয়েশি জীবনযাপন করেন না’: এমপি জিন্নাহ কবীর

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর বলেছেন, কোনো বিপ্লবী নেতা মিথ্যা কথা বলেন না এবং জনগণকে ফেলে রেখে

2026-10-01T19:55:22+06:00
2026-10-01T19:55:22+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
‘কোনো বিপ্লবী নেতা দেশ থেকে পালিয়ে গিয়ে আয়েশি জীবনযাপন করেন না’: এমপি জিন্নাহ কবীর
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৫৫ পিএম  
ছবি-যাযাদি
মানিকগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর বলেছেন, কোনো বিপ্লবী নেতা মিথ্যা কথা বলেন না এবং জনগণকে ফেলে রেখে পালিয়ে যান না। নিজের স্বার্থে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে আয়েশি জীবনযাপন করাও কোনো বিপ্লবী নেতার কাজ নয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

এসএ জিন্নাহ কবীর বলেন, ‘আমাদের বিপ্লবী নেতা ১৭ বছর বিদেশে বসে আপনাদের বিপ্লবের ডাক দিয়েছেন এবং স্বৈরাচারকে বিতাড়িত করেছেন।’

তিনি বলেন, ‘২০২৩ সালে ঘোষণা দেওয়া হয়েছিল—বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হবে এবং দেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটানো হবে। তিনি তাঁর কথা রেখেছেন। এবার আপনারা আপনাদের কথা রাখবেন।’

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, বিপ্লবী তারেক রহমান বাংলাদেশের মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কর্মসূচি দেবেন, আমরা যারা সামনে বসে আছি এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা তা বাস্তবায়নে কাজ করে যাব। বাংলাদেশকে গড়া এবং দেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার প্রতিটি বাস্তবায়নে আমরা কাজ করব।’

অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ।

এ সময় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুবদলের আহ্বায়ক হোসেন আলী, কৃষক দলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বাদল, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলীসহ স্থানীয় নেতাকর্মী ও কৃষক কার্ডের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত