আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানুষ আজ ঐক্যবদ্ধ

নারায়নগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জে এই বিক্ষোভ সমাবেশ

2026-09-26T17:52:10+06:00
2026-09-26T17:52:10+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
প্রশাসক শাখাওয়াত
আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানুষ আজ ঐক্যবদ্ধ
নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম  
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস-সহিংসতা ও অস্হিতিশীলতার প্রতিবাদে স্লোগান দেয় কর্মী-সমর্থকরা।

এসময় মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশের পরিবেশ নষ্ট করতে কোন অপশক্তি ষড়যন্ত্র অস্হশীলতা সৃষ্টির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। 

তিনি আরো বলেন, মহানগর বিএনপি রাজপথে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এসব অপতৎপরতার প্রতিবাদ করবে। মানুষের অধিকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। 

এর আগে শহরের ডিআইটি এলাকায় একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে তারা। পরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ডিআইটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে চাষাড়ার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। 

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ন আহবায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপি'র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান, সদর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর বিএনপির সদস্য শাহীন, বিএনপি নেতা জোসেব,ইব্রাহিম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত