প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি-যাযাদি সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরকে মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে মংলা-সুন্দরবনে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ আনন্দ ভ্রমণ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়।
উপহারটি তুলে দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন ও সদস্য মো. নূর আলম শেখসহ অন্যান্য সদস্যরা।