টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর)

2026-09-29T11:25:14+06:00
2026-09-29T11:25:14+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ এএম  
ছবি-যাযাদি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর টুঙ্গিপাড়া উপজেলায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।

অভিযানকালে চরগোপাপুর গ্রামের কালাম সিকদারের ছেলে সজীব সিকদার (৩৫)-কে গাঁজা সেবন করে সামাজিক অবক্ষয় ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।

এ সময় চর কুশলী এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে মো. শামীম শেখ (১৯)-কে ইয়াবা সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক করা হয়। তাকেও একই আইনে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   টুঙ্গিপাড়া  মাদকবিরোধী  ইয়াবা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত