গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীর সাথে জেলা প্রশাসকের বিজ্ঞান বিষয়ক সংলাপ "কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা"

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

সারাদেশ

বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু ও জ্ঞাননির্ভর প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “কসমোলজি : মহাবিশ্বের অনন্ত

2026-09-29T13:18:48+06:00
2026-09-29T13:18:48+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীর সাথে জেলা প্রশাসকের বিজ্ঞান বিষয়ক সংলাপ "কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা"
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৮ পিএম  
বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু ও জ্ঞাননির্ভর প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা” শীর্ষক বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর দিনব্যাপী সরকারী বীনাপানি বালিকা বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থীর সাথে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ বিজ্ঞান বিষয়ক সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, কৌতূহল ও অনুসন্ধিৎসা জাগ্রত করার লক্ষ্যে ধারাবাহিক বিজ্ঞান বিষয়ক সংলাপের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সংলাপে মহাবিশ্বের উৎপত্তি, বিশালতা ও এর বিবর্তন, মহাকাশবিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্রমবিকাশ এবং আধুনিক প্রযুক্তির অগ্রযাত্রা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের চিন্তার পরিধি আরও বিস্তৃত করার গুরুত্ব তুলে ধরা হয়।

জেলা প্রশাসক শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে, জানতে, যুক্তি দিয়ে ভাবতে এবং অনুসন্ধিৎসু হতে উৎসাহিত করেন। তিনি বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা ও নানাবিধ কার্যক্রমে সম্পৃক্ত থেকে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য অনুপ্রাণিত করেন।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, মহাবিশ্বের অসীম বিস্ময় থেকে শুরু করে মানুষের জ্ঞান ও প্রযুক্তির অসাধারণ অগ্রযাত্রা বিজ্ঞানের প্রতিটি অনুসন্ধানই নতুন প্রশ্নের জন্ম দেয়, আর সেই প্রশ্নই জ্ঞানের নতুন দুয়ার উন্মোচিত করে। সেই কৌতূহল ও অনুসন্ধিৎসাকে শিক্ষার্থীদের মাঝে আরও বিকশিত করার লক্ষ্যেই জেলা প্রশাসন, গোপালগঞ্জের এ ধারাবাহিক বিজ্ঞান বিষয়ক সংলাপের আয়োজন। আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাস্তবতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, সৃজনশীলতা ও নিয়মিত জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করবে এবং তারাই ভবিষ্যৎ পৃথিবীকে আরও সমৃদ্ধ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিভা বিশ্বাস বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মিজ শাহিনা নাছরিন, সহকারী কমিশনার মো. নাজমুল হক স্বপন ও ফারদিন খান প্রিন্স উপস্থিত ছিলেন।
  বিষয়:   গোপালগঞ্জ  নারী শিক্ষার্থী  জেলা প্রশাসক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত