মুকসুদপুর পৌরসভায় নাগরিক সেবা জোরদারে টিএলসিসির একাধিক সিদ্ধান্ত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নাগরিক সেবা দ্রুত ও জনবান্ধব করা, পৌরসভার রাজস্ব আয় বাড়ানো, বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন এবং মশক নিধন কার্যক্রম জোরদারে

2026-09-29T21:28:48+06:00
2026-09-29T21:28:48+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মুকসুদপুর পৌরসভায় নাগরিক সেবা জোরদারে টিএলসিসির একাধিক সিদ্ধান্ত
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম  
ছবি-যাযাদি
নাগরিক সেবা দ্রুত ও জনবান্ধব করা, পৌরসভার রাজস্ব আয় বাড়ানো, বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন এবং মশক নিধন কার্যক্রম জোরদারে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সাধারণ সভায়। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে গুণগত মান বজায় রেখে শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুকসুদপুর পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির। সভা সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ এইচ এম রকিবুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল, পৌর  প্রকৌশলী নাহিদ হোসেন,  পৌর নাগরিক সেবা কমিটির সদস্য ও উপদেষ্টা মুকসুদপুর প্রেসক্লাব এবং সাবেক উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফরিদ আহমেদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর নাগরিক সেবা কমিটির সদস্য তারিকুল ইসলাম রাজু, পৌর নাগরিক সেবা কমিটির সদস্য ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।

বক্তারা পৌরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেন পরিষ্কার, পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভায় সেবা কেন্দ্র শক্তিশালীকরণ, নাগরিক সেবা ডিজিটালাইজেশন, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালু এবং নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া আরইউটিডিপি প্রকল্পের আওতায় পৌরসভার নগর অবকাঠামো, রাস্তাঘাট ও ড্রেনেজ উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রকল্পভুক্ত কাজ নির্ধারিত সময়ে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পৌরসভার নিজস্ব আয় বাড়াতে গৃহকর ও অন্যান্য কর আদায়ে বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক বিশেষ কর আদায় কার্যক্রম এবং বকেয়া করদাতাদের তাগিদপত্র দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপজেলা প্রকৌশলী বি. এম. মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাঈম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাকিয়া রহমান, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন
,সাবেক পৌর কাউন্সিলর নেয়ামত খানসহ টিএলসিসির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত