কালিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতা ও পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)

2026-09-30T15:13:11+06:00
2026-09-30T15:13:11+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম  
ছবি-যাযাদি
নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতা ও পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কালিয়া উপজেলা পরিষদ চত্বরে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কান্তি মল্লিক,  পূবালী ব্যাংক পিএলসি’র কালিয়া উপশাখার ব্যবস্থাপক আজিত কুমার সরকারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক মোঃ সাজ্জাদ হুসাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী।

ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবুজ পরিবেশ গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।
  বিষয়:   কালিয়া  পূবালী  উদ্যোগ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত