সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ ঘটনা

2026-10-01T18:52:04+06:00
2026-10-01T19:21:05+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৫২ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৭:২১ পিএম 
প্রতীকী ছবি
সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের ইকবাল হোসেনের সন্তান জান্নাতুল (৫) ও সানজাদুল ইসলাম (২)।

এ ঘটনায় নিহত দুই শিশুর চাচা আব্দুল গফুর সরদার কলারোয়া থানায় অপমৃত্যু সংক্রান্ত আবেদন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে দুই শিশু ভাই-বোন বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের মা রেখা খাতুনসহ স্বজনরা শিশু দুটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে পানিতে তাদের ভাসতে দেখেন।

স্বজনরা পুকুরের পানি থেকে শিশু দুটিকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তারা মারা যায়।

ভাই-বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে সিংহলাল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
  বিষয়:   সাতক্ষীরা  কলারোয়া  মৃত্যু 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত