সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের

সারাদেশ

মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে জাকারিয়া খান (১৯) নামে এক কিশোর।গত শুক্রবার রাত ১২দিকে সাতক্ষীরা শহরের পশু হসপিটালের মোড়ে

2026-10-03T12:52:51+06:00
2026-10-03T12:52:51+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৫২ পিএম  
নিহত জাকারিয়া খান
মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে জাকারিয়া খান (১৯) নামে এক কিশোর। 

গত শুক্রবার রাত ১২দিকে সাতক্ষীরা শহরের পশু হসপিটালের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত কিশোর শহরের কাটিয়া এলাকায় রুচিরা বেকারির মালিক আলহাজ্ব আব্দুল গফুর খানের ছেলে।

নিহতের ফুফাতো ভাই সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, গতকাল শুক্রবার রাতে মামাতো ভাই মো: জাকারিয়া খান শহরের সঙ্গিতা মোড়ের প্রানী সম্পদ অফিসের সমানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় কিছু বখাটে চায়ের দোকানদারের সাথে কথা কাটাকাটি করতে থাকে । এক পর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে জাকারিয়া চায়ের দোকানদার কে রক্ষা করার জন্য মারামারি ঠেকাতে যান। তাদের মধ্যে একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে জাকারিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় দোকানদার ও পথচারী জাকারিয়া কে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়
 জাকারিয়ার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) মো:শাহীদুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটি আশেপাশের সিসি টিভি ক্যামেরা চেক করে আসামি কে সনাক্ত করার চেষ্টা চলছে।

  বিষয়:   সাতক্ষীরা  ছুরি  কিশোর  মৃত্যু 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত