ঝিনাইদহ-হবিগঞ্জের পর কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

যাযাদি অনলাইন

সারাদেশ

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪

2026-10-04T20:38:24+06:00
2026-10-04T20:38:24+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঝিনাইদহ-হবিগঞ্জের পর কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ পিএম  
ছবি: ভিডিও থেকে নেওয়া
ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, লালন শাহের মাজার থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ উঠেছে। পরে প্রায় ৩০ মিনিট তিনি সেখানে অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার দাবি করে এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাইয়ের ওপর বিএনপির হামলা।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের কয়েকজন ব্যক্তি ‘ধর, ধর’ বলে তাড়া করছেন বলে দেখা যায়। তবে প্রতিবেদনটি লেখার সময় ভিডিওটির সত্যতা এবং এর সঙ্গে কুষ্টিয়ার ঘটনার সংশ্লিষ্টতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ, পুরাতন ডিসি কোর্ট এলাকা প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীরা হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।

এ ছাড়া গত ২৮ জুলাই সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে।
  বিষয়:   কুষ্টিয়া  নাসীরুদ্দীন পাটওয়ারী  এনসিপি  লালন শাহের মাজার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত