চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

দামুড়হুদা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) আইনি প্রক্রিয়া শেষে

2026-10-04T20:46:19+06:00
2026-10-04T20:46:19+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
দামুড়হুদা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পিএম  
ছবি: যাযাদি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার রাত আট টার দিকে দামুড়হুদা মডেল থানার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খোকন আলী (৫৮)। তিনি হাউলি গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে। অপরজন দামুড়হুদা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ওরফে সাহেব আলী (৫০)। তিনি চিৎলা নতুনপাড়া গ্রামের দীন মোহাম্মদ শেখ ওরফে দিনু মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ছয় জুন ২০২৬ তারিখে দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা (নম্বর-আট) দায়ের করা হয়। মামলাটির তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খোকন আলী ও সাইফুল ইসলামকে এজাহারভুক্ত আসামি হিসেবে শনাক্ত করা হয়।

পরবর্তীতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। রোববার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, চাঞ্চল্যকর ওই মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত