মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

কালকিনি-ডাসার প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনিতে পাচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তকে গ্রেপ্তারের

2026-10-05T20:34:12+06:00
2026-10-05T20:34:12+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন
কালকিনি-ডাসার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম  
ছবি: যাযাদি
মাদারীপুরের কালকিনিতে পাচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা ঝাড়ু মিছিল করেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের পাচ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের হাবুল শিকদার (৫৫) ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর হাবুল শিকদার আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি আপস-মীমাংসা করার এবং থানায় মামলা না করার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় গ্রামের প্রায় পাচ শতাধিক বাসিন্দা ভুক্তভোগী পরিবারকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন।

মিছিল শেষে একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন হাবুল শিকদারের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা চালায়। আমি বিচার চেয়েও বিচার পাইনি। তাই ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী হাবুলের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তিনি বলেন, তিনি সিলেটে থাকেন বলে থানায় অভিযোগ দিতে তাঁর কিছুটা দেরি হয়েছে।

অভিযোগের বিষয়ে হাবুল শিকদার ও তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
  বিষয়:   মাদারীপুর  কালকিনি  শিশু  অগ্নিসংযোগ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত