সাতক্ষীরায় জাকারিয়া হত্যা: ভারতে পালানোর সময় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র মো. জাকারিয়া খান (১৯) হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান (২৬) ও তার সহযোগী অমিত হাসান

2026-10-06T14:05:20+06:00
2026-10-06T14:05:20+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাতক্ষীরায় জাকারিয়া হত্যা: ভারতে পালানোর সময় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:০৫ পিএম  
ছবি-যাযাদি
সাতক্ষীরায় ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র মো. জাকারিয়া খান (১৯) হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান (২৬) ও তার সহযোগী অমিত হাসান ওরফে শিপনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। নাহিদকে মামলার প্রধান আসামি ও কথিত কিশোর গ্যাংয়ের নেতা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত চারটার দিকে সীমান্তসংলগ্ন কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

গ্রেপ্তার নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অমিত হাসান ওরফে শিপন একই এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জাকারিয়া হত্যার পর নাহিদসহ তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাতক্ষীরা সদর থানা-পুলিশ জানতে পারে, নাহিদ কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন এবং সেখান থেকে ভারতে পালানোর চেষ্টা করছেন।

এরপর সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে ডিবি ও সদর থানা-পুলিশের একটি দল সোমবার গভীর রাতে সীমান্ত এলাকায় অভিযান শুরু করে। মঙ্গলবার ভোররাত চারটার দিকে শুইলপুর গ্রামে শিপনের পৈতৃক বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাতে সাতক্ষীরা শহরের পশু হাসপাতালের পাশে কদমগাছতলা এলাকার একটি চায়ের দোকানে সহপাঠীদের সঙ্গে বসেছিলেন জাকারিয়া। রাত সাড়ে ১১টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে কয়েকজন তরুণের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা দোকানদারকে মারধরের চেষ্টা করলে জাকারিয়া বাধা দিতে এগিয়ে যান।

এ সময় ক্ষিপ্ত হয়ে নাহিদসহ তার সঙ্গে থাকা কয়েকজন জাকারিয়াকে ধারালো ছুরি দিয়ে বুক ও পেটে আঘাত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় জাকারিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই, ৩ অক্টোবর রাত ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জাকারিয়ার ভাই মো. শাহরিয়া খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় নাহিদকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
  বিষয়:   সাতক্ষীরা  জাকারিয়া  হত্যা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত