চুয়াডাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

সারাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধআওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে দর্শনা থানার পক্ষ

2026-10-06T18:24:14+06:00
2026-10-06T18:24:14+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চুয়াডাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম  
ছবি: যাযাদি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে দর্শনা থানার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের নেয়ালপুর গ্রামের খোদা বকসের ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) এবং একই উপজেলার উজলপুর গ্রামের হোসেন আলীর ছেলে নাসিরউদ্দীন (৫৪)।

পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম ও নাসিরউদ্দীন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী এবং সন্ত্রাসী। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সত্তাকে সমর্থন ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে একত্রিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রমূলক স্লোগান ও মিছিল করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পুলিশের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দেশকে অস্থিতিশীল করাসহ দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
  বিষয়:   চুয়াডাঙ্গা  দামুড়হুদা  আওয়ামী লীগ  গ্রেপ্তার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত