১২ কেজির সিলিন্ডারে চার কেজি গ্যাস কম, ব্যবসায়ীর কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জে ১২ কেজির এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস বের করে ওজন কম দেওয়ার অভিযোগে রাজিব মিয়া নামে এক ব্যবসায়ীকে তিন মাসের

2026-10-07T17:28:58+06:00
2026-10-07T17:28:58+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
১২ কেজির সিলিন্ডারে চার কেজি গ্যাস কম, ব্যবসায়ীর কারাদণ্ড
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম  
ছবি: যাযাদি
কিশোরগঞ্জে ১২ কেজির এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস বের করে ওজন কম দেওয়ার অভিযোগে রাজিব মিয়া নামে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে সদর উপজেলার মহিনন্দ বাজারে হাতেনাতে আটকের পর তাকে এ সাজা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব মিয়া তার দোকানের ভেতর বিশেষ আনলোডিং যন্ত্রের মাধ্যমে ১২ কেজির পূর্ণ সিলিন্ডার থেকে তিন থেকে চার কেজি গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরতেছিলেন। পরে কম ওজনের এসব সিলিন্ডার পূর্ণ বলে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে এভাবে গ্যাস বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মারুফ ঘটনাস্থলে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজিব মিয়াকে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

রাজিব মিয়ার বাড়ি পাকুন্দিয়া উপজেলায়। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে এলপিজির ব্যবসা পরিচালনা করছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে কিশোরগঞ্জ মডেল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর ইউএনও কামরুজ্জামান মারুফ বলেন, জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অনিয়ম করার কথা স্বীকার করেছেন। ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   কিশোরগঞ্জ  এলপিজি  গ্যাস সিলিন্ডার  ভ্রাম্যমাণ আদালত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত