নড়াইলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

নড়াইল (কলিয়া) প্রতিনিধি

সারাদেশ

অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নড়াইলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) বিকেলে

2026-10-08T10:57:25+06:00
2026-10-08T10:57:25+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নড়াইলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা
নড়াইল (কলিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ এএম  
অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নড়াইলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে  নড়াইল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায়  নড়াইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় দায়িত্বশীল সাংবাদিকতা, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই, সংবাদে বস্তুনিষ্ঠতা বজায় রাখা, অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

  জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি জনস্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর। তিনি সাংবাদিকতার পেশাগত নীতিমালা অনুসরণ, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সঠিক তথ্য যাচাই করে নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী।

কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্যের উৎস যাচাই, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা এবং পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা সাংবাদিকতার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

 অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

  বিষয়:   নড়াইল  সাংবাদিকতা  প্রশিক্ষণ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত