কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার

2026-10-08T13:54:02+06:00
2026-10-08T13:54:02+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:৫৪ পিএম  
ছবি-যাযাদি
মাদারীপুরের মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর বিভাগদী এলাকার পুরাতন বাজার জামে মসজিদের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সোহেল হাওলাদারের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল হাওলাদার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী এলাকার মৃত শামছুল হক হাওলাদারের ছেলে। থানার ওসি মো.জহিরুল আলম জানান তার বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কালকিনি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
  বিষয়:   কালকিনি  ইয়াবাসহ  আসামি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত