টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে ৩০০ নিবন্ধিত জেলে পরিবারের

2026-10-08T14:24:55+06:00
2026-10-08T14:24:55+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:২৪ পিএম  
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে ৩০০ নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়ন এবং টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত কেন্দ্রে এ চাল বিতরণ শুরু হয়। কর্মসূচির আওতায় ৩০০ জেলে পরিবারের মধ্যে মোট সাড়ে ৭ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুলসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের বিচরণ রয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে সরকার এ খাদ্যসহায়তা দিচ্ছে। একই সঙ্গে জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না নামেন এবং নির্বিঘ্নে ইলিশের প্রজনন নিশ্চিত হয়, সে বিষয়ে তাদের সচেতন করা হচ্ছে।

চাল বিতরণের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরতে না নামার জন্য জেলেদের আহ্বান জানান। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এবং পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস।
  বিষয়:   টুৃঙ্গিপাড়া  জেলে  ভিপিএফ চাল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত