দূর্গম পাহাড়ে শিক্ষার আলো পৌঁছাতে রাজনগর জোনের অনন্য উদ্যোগ

​লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাদেশ

দূর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে

2026-10-09T17:08:08+06:00
2026-10-09T17:08:08+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দূর্গম পাহাড়ে শিক্ষার আলো পৌঁছাতে রাজনগর জোনের অনন্য উদ্যোগ
​লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পিএম  
ছবি-যাযাদি
দূর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন। জোনের দায়িত্বপূর্ণ এলাকার ৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মাসে নিয়মিত বেতন প্রদানসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্থনৈতিক অনুদান অব্যাহত রেখেছে জোন কর্তৃপক্ষ।

​স্থানীয় সূত্রের মাধ্যমে জানা গেছে, দুর্গম পাহাড়ি পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং আর্থিক অনটনের কারণে এসব এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তার পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। এমন পরিস্থিতিতে রাজনগর জোনের এই নিয়মিত আর্থিক সহায়তার ফলে বিদ্যালয়গুলোর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচল রয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে।

​রাজনগর জোনের এই উদ্যোগের ফলে একদিকে যেমন ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে, অন্যদিকে পাহাড়ি ও বাঙালি কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত বেতন পাওয়ায় শিক্ষকরাও পূর্ণ মনোযোগ ও নিষ্ঠার সাথে পাঠদানে আত্মনিয়োগ করতে পারছেন।

এ বিষয়ে রাজনগর জোন কমান্ডার লে.কর্নেল শাহনেওয়াজ তাসকিন বলেন, শিক্ষা হলো যে কোনো সমাজ তথা জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। দুর্গম পাহাড়ি অঞ্চলে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিটি শিশুর হাতে শিক্ষার আলো পৌঁছে দেওয়া আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব। আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিশুর ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়ে যায় এবং শিক্ষকরা যেন নির্বিঘ্নে তাদের মহৎ সেবা চালিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যেই রাজনগর জোন এই সহায়তা দিয়ে আসছে। একটি শিক্ষিত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পাহাড়ি সমাজ বিনির্মাণে রাজনগর জোনের এই জনকল্যাণমূলক চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

​স্থানীয় কারবারি, অভিভাবক ও এলাকার সচেতন মহল রাজনগর জোনের এমন মহান ও শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নিরাপত্তা বাহিনীর এই প্রত্যক্ষ অবদান পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথকে আরও সুগম করবে।

  বিষয়:   রাঙ্গামাটি  দূর্গম পাহাড়  রাজনগর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত