রবিবার ভারত যাচ্ছে তিন সদস্যের সরকারি প্রতিনিধিদল

যাযাদি অনলাইন

জাতীয়

বাংলাদেশের স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আগামী ১১ অক্টোবর (রবিবার) ভারতে যাচ্ছে। বৃহস্পতিবার কূটনৈতিক একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র

2026-10-09T17:27:50+06:00
2026-10-09T17:27:50+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
রবিবার ভারত যাচ্ছে তিন সদস্যের সরকারি প্রতিনিধিদল
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:২৭ পিএম  
বাংলাদেশের স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আগামী ১১ অক্টোবর (রবিবার)  ভারতে যাচ্ছে। বৃহস্পতিবার কূটনৈতিক একটি সূত্র  বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তিন সদস্যের প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবও থাকছেন। তাঁরা আগামী ১২ অক্টোবর নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশ নেবেন। 

এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক চলছে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল অংশ নেয়।

নয়াদিল্লির এ বৈঠকে উভয় দেশের বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরসংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।
  বিষয়:   ভারত  তিন সদস্য  সরকারি প্রতিনিধিদল 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত