আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী

যাযাদি রিপোর্ট

সারাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে

2026-10-09T19:01:52+06:00
2026-10-09T19:01:52+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম  
ছবি: যাযাদি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের পথিকৃৎ। তার আত্মত্যাগ স্ফুলিঙ্গের মতো দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। এর ফলেই দীর্ঘদিন জাতির কাধে চেপে বসা স্বৈরাচারের পতন ঘটে। আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে তার আত্মত্যাগ সম্পর্কে জানতে সহায়তা করবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, এ পথ দিয়ে যারা চলাচল করবেন, তারা আবু সাঈদকে অনুভব ও উপলব্ধি করতে পারবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমিতে রংপুর জেলা বিএনপির প্রয়াত সদস্যসচিব আনিসুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দেন।
  বিষয়:   আবু সাঈদ  আসাদুল হাবিব দুলু  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  রংপুর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত