দৌলতপুরে মাদক সেবনের দায়ে তিনজনের এক বছর করে কারাদণ্ড

দৌলতপুর প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের দৌলতপুরে মাদক সেবনের অভিযোগে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা

2026-10-09T19:26:28+06:00
2026-10-09T19:26:28+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দৌলতপুরে মাদক সেবনের দায়ে তিনজনের এক বছর করে কারাদণ্ড
দৌলতপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:২৬ পিএম  
ছবি: যাযাদি
মানিকগঞ্জের দৌলতপুরে মাদক সেবনের অভিযোগে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আট অক্টোবর রাতে উপজেলার আমতুলী বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ফরহাদ হোসাইন ওরফে ফরহাদ (২৪), সাইদুর মনির (৩৮) ও সাগর মিয়া (২৩)। তাদের মধ্যে ফরহাদ হোসাইনের বাবার নাম আবুল কাশেম, বাড়ি বৈন্যা গ্রামে; সাইদুর মনিরের বাবার নাম ইয়াদ আলী, বাড়ি বড় লাউতারা গ্রামে। সাগর মিয়ার বাবার নাম জয়নুল শেখ, বাড়ি চরকাটারী গ্রামে। তিনটি গ্রামই দৌলতপুর উপজেলার বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন।

দৌলতপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আট অক্টোবর রাতে আমতুলী বাজার এলাকায় মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। দৌলতপুর থানার এসআই হাবিবুল্লা আলী ও এসআই সাইফুল ইসলাম এবং এএসআই হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশির সময় তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   দৌলতপুর  মানিকগঞ্জ  মাদকবিরোধী অভিযান  ভ্রাম্যমাণ আদালত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত