প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:৫৬ পিএম আপডেট: ০৯.১০.২০২৬ ৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ঢাকা।
শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।