প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ আট উইকেটে ৩১৭ রান

যাযাদি অনলাইন

খেলা

আবুধাবি টেস্টেরশুরুটা ছিল দারুণ। সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে ঝোড়ো গতিতে দলীয় স্কোর এগিয়ে নিচ্ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম উইকেটে

2026-10-09T20:38:47+06:00
2026-10-09T20:40:52+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
আবুধাবি টেস্ট
প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ আট উইকেটে ৩১৭ রান
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ৮:৪০ পিএম 
সংগৃহীত ছবি
আবুধাবি টেস্টের শুরুটা ছিল দারুণ। সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে ঝোড়ো গতিতে দলীয় স্কোর এগিয়ে নিচ্ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম উইকেটে ১২৪ রানের জুটিতে আফগানিস্তানের বোলারদের চাপেই ফেলেন দুই ওপেনার। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। একের পর এক উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে। তবে শেষদিকে লিটন দাসের ব্যাটিংয়ে আশা জাগলেও ফিরেছেন তিনিও।

আবুধাবিতে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৭ রান।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান। অন্য প্রান্তে সাদমান ইসলাম খেলেছেন ধীরস্থিরভাবে। দুজনের ব্যাটে প্রথম সেশনেই রানের গতি বেড়েছে, চাপে পড়ে আফগানিস্তান।

মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ। টেস্টে দ্রুত রান তোলার দারুণ প্রদর্শনী দেখালেও সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ভাঙে ১২৪ রানের উদ্বোধনী জুটি।

তানজিদ ফিরলেও শসাদমান নিজের ইনিংস এগিয়ে নেন। ১১১ বলে ৭টি চারে ৬৭ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন সাদমান ও মুমিনুল হক। ১৮৪ রানে শাদমানের বিদায়ে ভাঙে সেই জুটি। তাকে ফেরান জিয়া-উর-রেহমান আকবর।

এরপর মুমিনুলের সঙ্গে যোগ দেন অধিনায়ক শান্ত। দুজন মিলে ইনিংস এগিয়ে নিলেও বড় জুটি গড়তে পারেননি। ৩৯ রান করে মুমিনুল ফিরলে ২২১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৭০ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।

এরপর দ্রুতই চাপে পড়ে বাংলাদেশ। ২২৩ রানে ইয়ামিন আহমদজাইয়ের বলে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন মুশফিকুর রহিম। দুই রান যোগ হতেই কায়েস আহমদের বলে ক্যাচ দিয়ে আউট হন শান্ত। ৪২ বলে ২৯ রান করেন অধিনায়ক। ২২৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে ইনিংস সামলানোর দায়িত্ব নেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ে দলকে আড়াই শ রান পার করান লিটন। ব্যক্তিগত ২৪ রানে মিরাজের বিদায়ের পরও হাল ছাড়েননি তিনি। এদিকে ফিফটি তুলে নেন লিটন। কিন্তু দিনের শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। আউট হওয়ার আগে করেন ৫৩ রান। পরের উইকেটে নেমে ২ রানে থামেন হাসান মাহমুদ। নাইম হাসান ১১ রানে ও তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত থাকেন।

ম্যাচের প্রথম দিনে আফগানিস্তানের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সেলিম। ৭০ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। ইসমত আলম ও ইয়ামিন আহমদজাই দুটি করে উইকেট নিয়েছেন।
  বিষয়:   আবুধাবি টেস্ট  বাংলাদেশ  আট উইকেট 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত