ভারতের বিপক্ষে কিউইদের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

যাযাদি অনলাইন

খেলা

ভারতের বিপক্ষে ২২ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।চাপম্যান ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলার সময় গত মাসে হ্যামস্ট্রিংয়ে

2026-10-09T10:54:34+06:00
2026-10-09T10:54:34+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
ভারতের বিপক্ষে কিউইদের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ এএম  
সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে ২২ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। 

চাপম্যান ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলার সময় গত মাসে হ্যামস্ট্রিংয়ে চোট পান এবং এই মুহূর্তে তিনি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি পরবর্তী ওয়ানডে সিরিজ খেলার জন্য ফিট হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন। পেসার ফকস ভুগছেন ঊরুর চোটে, ঘরোয়া ক্রিকেটের অনুশীলনে ওই চোট পান তিনি। তার মাঠে ফেরার সম্ভাব্য সময় এখনও নিশ্চিত নয়। এর আগে ক্যাচ ধরার শুটিংয়ের সময় কাঁধের চোটে এই সিরিজ থেকে ছিটকে যান রাচিন রবীন্দ্র।

চোটের কারণে বাইরে থাকা দুই তারকার জায়গায় নিউজিল্যান্ড অলরাউন্ডার জশ ক্লার্কসন ও পেসার ব্লেয়ার টিকনারকে টি-টোয়েন্টি স্কোয়াডে রেখেছে। কিউইদের প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, মার্ক ও জ্যাকের জন্য আমার খুব খারাপ লাগছে। আমি তাদের দ্রুত ও নির্বিঘ্ন আরোগ্য কামনা করছি। আমরা ভাগ্যবান যে জশ ও ব্লেয়ারের দক্ষতার ওপর নির্ভর করতে পারছি। আমি জানি একটি দুর্দান্ত টি-টোয়েন্টি সিরিজের দলে যুক্ত হতে পেরে তারা দুজনেই অত্যন্ত উচ্ছ্বসিত।

পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ চলবে আগামী ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। এরপর ৪ থেকে ১৫ নভেম্বর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পরবর্তীতে দুটি টেস্ট খেলবে ভারত-নিউজিল্যান্ড। রোহিত-গিলদের আসন্ন সিরিজে আতিথ্য দেবে কিউইরা।

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার।
  বিষয়:   ভারত  কিউই  স্কোয়াড 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত