শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি, রোজারিওতে ৩০ মিটারের জার্সিতে ‘ধন্যবাদ’

খেলা ডেস্ক

খেলা

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা- বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার কোটি কোটি ফুটবলপ্রেমীর

2026-10-06T15:13:50+06:00
2026-10-06T15:13:50+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি, রোজারিওতে ৩০ মিটারের জার্সিতে ‘ধন্যবাদ’
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:১৩ পিএম  
রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে মেসির ১০ নম্বরের বিশাল জার্সি । ছবি: সংগৃহীত
মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা- বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার কোটি কোটি ফুটবলপ্রেমীর পাশাপাশি বিশ্বজুড়ে ভক্তরা অপেক্ষা করছেন তাঁর বিদায়ী ম্যাচের জন্য। মেসির জন্মশহর রোজারিওও সেজেছে প্রিয় তারকার বিদায়কে ঘিরে।

রোজারিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেলবেন মেসি। জন্মশহরের এই সন্তানকে বিশেষ সম্মান জানাতে রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে রাখা হয়েছে ৩০ মিটার দৈর্ঘ্যের একটি বিশাল জার্সি। জার্সিতে সোনালি রঙে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস’, যার অর্থ ‘ধন্যবাদ’।

বিশাল জার্সিটিতে সোনালি রঙে লেখা হয়েছে মেসির বিখ্যাত ১০ নম্বরও। আর্জেন্টিনার হয়ে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার ও অর্জনের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন আয়োজন করেছেন রোজারিওর ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সেই ছবি।

মেসির শেষ ম্যাচ ঘিরে বিশেষ বিদায়ী আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচ শুরুর আগে কয়েকজন শিল্পীর পরিবেশনা থাকবে। ম্যাচ শেষে মেসির হাতে তুলে দেওয়া হবে তাঁর ক্যারিয়ার স্মরণে বিশেষ একটি জার্সি। স্টেডিয়ামের বিভিন্ন পর্দায় তাঁর ক্যারিয়ার নিয়ে আবেগঘন একটি ভিডিও দেখানো হবে বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে।

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে স্থানীয় সময় পরশু রাতে দলের অনুশীলনে যোগ দেন মেসি। অনুশীলনে তাঁকে বেশ হাসিখুশি দেখা গেছে। সতীর্থদের সঙ্গেও হাসি-ঠাট্টায় মেতে ওঠেন তিনি। সতীর্থরাও শেষবারের মতো এই তারকার সঙ্গে অনুশীলনের মুহূর্তগুলো উপভোগ করছেন।

বিদায়ী ম্যাচের আগে মনুমেন্তালে জাতীয় দলের সঙ্গে শেষ অনুশীলনও সেরে ফেলেছেন মেসি। অনুশীলন শেষে নিজের নামে নামাঙ্কিত এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে দলের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি।

নৈশভোজের আগে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন মেসি। ক্যাপশনে লেখেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এগুলো খুব মিস করব।’

মেসির পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া, দলের সব ফুটবলার, কোচিং স্টাফের সদস্য এবং এএফএর কর্মীদের দেখা যায়। মেসির জন্য এমন ছবি নতুন কিছু নয়। তবে এবার ছবিটির তাৎপর্য ভিন্ন। কারণ, আর্জেন্টিনার জার্সিতে আর কখনো অনুশীলনে দেখা যাবে না বিশ্বকাপজয়ী এই তারকাকে।

৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের কথা জানালেও আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি তখনও বাকি ছিল। আগামীকাল সাত অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তাঁর আন্তর্জাতিক অধ্যায়।

ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। ২০৭ ম্যাচে তিনি করেছেন ১২৫ গোল, অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে।
  বিষয়:   লিওনেল মেসি  আর্জেন্টিনা  ফুটবল  বেনিন 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত