ডেঙ্গুতে এক দিনে মৃত্যু আট জনের, হাসপাতালে ভর্তি ১,৮৬০

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক

2026-10-07T18:10:18+06:00
2026-10-07T18:10:18+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
ডেঙ্গুতে এক দিনে মৃত্যু আট জনের, হাসপাতালে ভর্তি ১,৮৬০
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম  
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮৯ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার সকাল আট টা থেকে বুধবার সকাল আট টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে খুলনায় দুজন, বরিশালে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় দুজন, রাজশাহীতে দুজন এবং সিলেটে একজন চিকিৎসাধীন ছিলেন।

এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। নতুন করে এক হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

  বিষয়:   ডেঙ্গু  স্বাস্থ্য অধিদপ্তর  ডেঙ্গুতে মৃত্যু  স্বাস্থ্য 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত