মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব

মহেশখালী প্রতিনিধি

স্বাস্থ্য

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রকল্প বাস্তবায়ন-এক শাখা) যুগ্মসচিব মো. সাইদুজ্জামান।

2026-10-07T19:58:33+06:00
2026-10-07T19:58:33+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব
মহেশখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম  
ছবি: যাযাদি
কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রকল্প বাস্তবায়ন-এক শাখা) যুগ্মসচিব মো. সাইদুজ্জামান। বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করে চিকিৎসাসেবা, অবকাঠামো ও চলমান স্বাস্থ্য কার্যক্রমের খোঁজ নেন।

পরিদর্শনকালে যুগ্মসচিব হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।

এ সময় আইসো (ISO) প্রকল্পের আওতায় পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। বিশেষ করে সিজারিয়ান অপারেশন, গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।

এ ছাড়া হাসপাতালের নিউবর্ন স্ট্যাবিলাইজেশন ইউনিট (NSU), ক্যাঙ্গারু মাদার কেয়ার (KMC), সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন (SAM) ওয়ার্ড, জেনারেল সার্জারি বিভাগসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাসপাতালের চলমান সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন যুগ্মসচিব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আজমল হুদা, ডেন্টাল সার্জন ডা. মো. সুজা উদ্দীন ফারুক সোহান, মনির বিন সুলতানসহ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে মহেশখালীর সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন যুগ্মসচিব।

  বিষয়:   মহেশখালী  কক্সবাজার  স্বাস্থ্যসেবা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত