পিরোজপুরের নেছারাবাদে ভ্যান উল্টে পিতা নিহত, আহত শিশুর পাশে প্রতিমন্ত্রী

নেছারাবাদ প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে স্বপন মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার চার বছরের শিশুসন্তান গুরুতর

2026-10-07T14:16:12+06:00
2026-10-07T14:16:12+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পিরোজপুরের নেছারাবাদে ভ্যান উল্টে পিতা নিহত, আহত শিশুর পাশে প্রতিমন্ত্রী
নেছারাবাদ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম  
ছবি: যাযাদি
পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে স্বপন মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার চার বছরের শিশুসন্তান গুরুতর আহত হয়েছে। বাবাকে হারিয়ে গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে। এদিকে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার এক নম্বর বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরদিন বুধবার দুপুরে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটির হাতে নগদ ৪০ হাজার টাকা সহায়তা তুলে দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদ।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, স্বপন মিয়া কাঠবোঝাই ভ্যান নিয়ে একটি ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারান। এ সময় ভ্যানটি পাশের খালের খাদে পড়ে যায়। ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভ্যানে থাকা তার চার বছরের শিশুসন্তানও গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনেরা শিশুটিকে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশে নিয়ে যান।

স্বজনেরা জানান, প্রায় আট মাস আগে শিশুটির মা তিন সন্তান ও স্বামীকে রেখে অন্যত্র চলে যান। এরপর থেকে স্বপন মিয়া নিজেই চার বছরের শিশুটিকে সঙ্গে নিয়ে ভ্যান চালিয়ে সংসার চালাতেন। একই সঙ্গে স্ত্রীর রেখে যাওয়া ঋণের কিস্তিও পরিশোধ করতেন। স্বপন মিয়ার আরও দুই ছেলে রয়েছে। তাদের মধ্যে বড় ছেলের বয়স ১২ বছর এবং মেজো ছেলের বয়স আট বছর। বাবার আকস্মিক মৃত্যুতে তিন সন্তানই এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, স্বপন মিয়া ছিলেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যু এবং ছোট শিশুটির গুরুতর অসুস্থতায় পরিবারটি চরম সংকটে পড়েছে। এরই মধ্যে স্থানীয়রা নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করে শিশুটির চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছেন।

শিশুটির ছোট চাচা ও অভিভাবক সাদ্দাম বলেন, ‘শিশুটির চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করা সম্ভব হবে।’

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদ বলেন, দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো এবং শিশুটির গুরুতর আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে নগদ ৪০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। শিশুটির চিকিৎসা ও পরিবারের দুর্দশার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

স্থানীয়রা আহত শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
  বিষয়:   পিরোজপুর  নেছারাবাদ  সড়ক দুর্ঘটনা  শিশুর চিকিৎসা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত