রাজবাড়ীতে গার্মেন্টস কর্মী হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে তৈরি পোশাক কর্মী হাসনা বেগমকে শ্বাসরোধে হত্যা মামলায় আলমাস বেপারী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

2026-10-07T18:56:17+06:00
2026-10-07T18:56:17+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজবাড়ীতে গার্মেন্টস কর্মী হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৬ পিএম  
প্রতীকী ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে তৈরি পোশাক কর্মী হাসনা বেগমকে শ্বাসরোধে হত্যা মামলায় আলমাস বেপারী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রাজ্জাক।

দণ্ডপ্রাপ্ত আলমাস বেপারী গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর এলাকার মাহাম বেপারীর ছেলে।

মামলার বরাত দিয়ে পিপি আব্দুর রাজ্জাক জানান, ২০১৯ সালের আট সেপ্টেম্বর সাভারের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত হাসনা বেগম কাজ শেষে নিখোজ হন। পরদিন সকালে গোয়ালন্দঘাট থানার হাবিল মণ্ডল পাড়া এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. হাসান আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পরে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আলমাস বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
  বিষয়:   রাজবাড়ী  গোয়ালন্দ  হত্যা মামলা  যাবজ্জীবন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত