রাজবাড়ীতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল মিছিল

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের বিরুদ্ধে ‘নৈরাজ্যের’ অভিযোগ তুলে মোটরসাইকেল মিছিল করেছে উপজেলা যুবদল ও ছাত্রদল। বুধবার বিকেলে পাংশা সরকারি কলেজ

2026-10-07T18:42:03+06:00
2026-10-07T18:42:03+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজবাড়ীতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল মিছিল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৪২ পিএম  
ছবি: যাযাদি
রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের বিরুদ্ধে ‘নৈরাজ্যের’ অভিযোগ তুলে মোটরসাইকেল মিছিল করেছে উপজেলা যুবদল ও ছাত্রদল। বুধবার বিকেলে পাংশা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘আপা আপা করিস না রে, আপা আর আইবো না রে।’ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে যারা পাংশায় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাদের ষড়যন্ত্র রুখে দিতে যুবদল ও ছাত্রদল প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ‘আপনারা কোনো ধরনের ষড়যন্ত্রে নামলে আমরা আপনাদের ছেড়ে কথা বলব না। বিগত ১৭ বছর দেশটাকে ধ্বংসের পাঁয়তারা করেছেন। দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে রাজবাড়ী-দুই আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের নেতৃত্বে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’

মিছিল ও সমাবেশে পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, পৌর যুবদলের সভাপতি সবুজ সরদার, পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমদ রুবেল, সিনিয়র সহসভাপতি সজীব রাজা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  বিষয়:   রাজবাড়ী  পাংশা  যুবদল  ছাত্রদল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত