ডেঙ্গুতে আরও ছয় মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬০৮ জন ডেঙ্গু

2026-10-03T20:56:11+06:00
2026-10-03T21:15:58+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ছয় মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ৯:১৫ পিএম 
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে শুক্রবার সকাল আট টা থেকে শনিবার সকাল আট টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় দুজন, রাজশাহীতে দুজন এবং ঢাকা ও খুলনায় একজন করে মারা গেছেন।

চলতি বছর মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৬০৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৩ জন। এ ছাড়া ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩১ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, ৩১৯ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ২১৫, খুলনায় ২৭৬, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ১৩২ এবং রংপুরে ৬২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৪ হাজার ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ৪৮২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬৩১ জন।
  বিষয়:   ডেঙ্গু  ডেঙ্গু মৃত্যু  ডেঙ্গু রোগী  স্বাস্থ্য অধিদপ্তর 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত