বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানো ছবি ফেসবুকে, ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা

যাযাদি অনলাইন

সারাদেশ

ঝিনাইদহ শহরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানো অবস্থার একটি ছবি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে কে বা

2026-10-06T21:49:10+06:00
2026-10-06T21:49:10+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানো ছবি ফেসবুকে, ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ পিএম  
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ শহরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানো অবস্থার একটি ছবি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে কে বা কারা ভাস্কর্যে জুতা ঝুলিয়েছে, তা জানা যায়নি। ঘটনার সময় কেউ বিষয়টি দেখেছেন, এমন প্রত্যক্ষদর্শীর বক্তব্যও পাওয়া যায়নি।

শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে নির্মিত চত্বরে ভাস্কর্যটি রয়েছে। ছবি ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি জানার পর বীর মুক্তিযোদ্ধা মো. কামালুজ্জামান লোক পাঠিয়ে ভাস্কর্য থেকে জুতা নামিয়ে দেন বলে জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখার পর শামীম হোসেন নামের একজনকে সেখানে পাঠান। শামীম গিয়ে জুতা নামিয়ে নিয়ে আসেন।

কামালুজ্জামান বলেন, ‘এটা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

স্থানীয় একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে দোকান খুলতে এসে তারা ভাস্কর্যে জুতা ঝোলানো দেখতে পান। বিষয়টি নিয়ে তখনই আলোচনা-সমালোচনা শুরু হয়। কিছুক্ষণ পর একজন এসে জুতাটি নামিয়ে ফেলেন। এর বেশি তাঁরা কিছু বলতে চাননি।

কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহ তথা গোটা দেশের গর্ব। মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়ে তিনি বীরত্বপূর্ণ ইতিহাস রচনা করেছেন। এর আগেও তার নামে নির্মিত স্থাপনা ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। আজকের ঘটনাটিও অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যারা এ ধরনের কাজ করেছে, তদন্ত করে দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। ইতিমধ্যে এ নিয়ে তারা বৈঠকে বসেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের মাঝখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের এই ভাস্কর্য স্থাপন করা হয়। ২০১৭ সালের ২৬ মার্চ তৎকালীন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পৌরসভার মেয়র সাইদুল করিম ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে নির্মাণাধীন অবস্থায় ভাস্কর্য তৈরির পুরো প্রক্রিয়া থমকে যায়।

ভাস্কর্যটি পূর্ণাঙ্গ রূপ না পাওয়ায় দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকে। ভাস্কর্যের বেদির ওপর ফেলা হতো ময়লা-আবর্জনা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাস্কর্যটি দুই দফা ভাঙচুর করা হয়। গত জুলাই মাসেও এটি অপসারণের জন্য ভাঙচুর করা হয়। তবে ওই ভাঙচুরের দায় কেউ নেয়নি। বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হলে ভাঙচুর বন্ধ হয়।
  বিষয়:   ঝিনাইদহ  বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান  মুক্তিযুদ্ধ  ভাস্কর্য 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত