নিত্যপণ্যের বাজারে কোনো গোষ্ঠীর প্রভাব থাকবে না: খাদ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নিত্যপণ্যের বাজারে কোনো গোষ্ঠীর প্রভাব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, কোনো সরকারই

2026-10-06T20:14:29+06:00
2026-10-06T20:14:29+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নিত্যপণ্যের বাজারে কোনো গোষ্ঠীর প্রভাব থাকবে না: খাদ্যমন্ত্রী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:১৪ পিএম  
ছবি: যাযাদি
নিত্যপণ্যের বাজারে কোনো গোষ্ঠীর প্রভাব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, কোনো সরকারই এ ধরনের প্রভাব পছন্দ করে না। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের সুযোগ থাকবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ চলছে। যেকোনো সমস্যা দেখা দিলে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের খাদ্য গুদামগুলো উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, জনগণের কাছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এ বিষয়ে সরকার সজাগ রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনা পরিদর্শন করা হচ্ছে। এসব স্থাপনার বর্তমান অবস্থা এবং কর্মীদের কাজের পরিধি নিয়েও পর্যালোচনা করা হচ্ছে।

পরে খাদ্যশস্য সংরক্ষণ ও মজুদ সক্ষমতা, মিলের কার্যক্ষমতা এবং সার্বিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ।
  বিষয়:   নারায়ণগঞ্জ  খাদ্যমন্ত্রী  খাদ্য গুদাম  নিত্যপণ্য 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত