সিংগাইরে ৮৪ টি পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি শান্ত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮৪ টি পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার

2026-10-06T15:44:32+06:00
2026-10-06T15:44:32+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সিংগাইরে ৮৪ টি পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি শান্ত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম  
ছবি-যাযাদি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮৪ টি পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে এ চালের বরাদ্দ পত্র (ডিও) তুলেদেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

এদিন দুপুরে জিআর চাল বিতরণ ও শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আল আমীন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী সজিব কুমার সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাফসান রেজা, পল্লীবিদ্যুৎ সিংগাইর জোনাল অফিসের ব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী মো: গোলাম সামদানী, উপজেলা আনসার ভিডিপি অফিসার সুশান্ত মোদক, সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রভাষক জগদীশ চন্দ্র মালো, বেণী মাদব সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল করিম প্রমূখ।

সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সেই সঙ্গে সবার সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সভা শেষে ৮৪ টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে ছয়শত কেজি করে (মোট ৫০ টন ৪ শত কেজি) চালের বরাদ্দ পত্র (ডিও) তুলেদেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত'র ছেলে সাজেফ হাফেজ খান আমের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলাউদ্দিন, আব্দুল মান্নান, বাবুল হোসেন, আব্দুল গফুর, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রাজকুমার রায়, সদস্য বিশ্বজিৎ কুমার রাজিব ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  বিষয়:   সিংগাইর  পূজা  মণ্ডপ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত