পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ

2026-10-06T16:42:36+06:00
2026-10-06T16:42:36+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:৪২ পিএম  
ফ্রান্সিস হ্যালজেন এল পাইস । ছবি: বার্নার্ডো পেরেজ
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে চার টায় সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানে এবারের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য ফ্রান্সিস হ্যালজেনকে এ সম্মান দেওয়া হয়েছে।

ফ্রান্সিস হ্যালজেনের জন্ম ১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনে কর্মরত আছেন।

এর আগে সোমবার নোবেল পুরস্কারের এবারের আসরের প্রথম দিনে চিকিৎসাবিজ্ঞানে তিনজনকে পুরস্কার দেওয়া হয়। কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল যৌথভাবে আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন।

নোবেল পুরস্কারের ঘোষণার ধারাবাহিকতায় আগামীকাল বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে এবং শুক্রবার শান্তিতে পুরস্কার ঘোষণা করা হবে। অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে ১২ অক্টোবর। শান্তিতে নোবেল পুরস্কার নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হয়, আর অন্যান্য বিভাগে পুরস্কার ঘোষণা করা হয় সুইডেনের স্টকহোম থেকে।

১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে নোবেল পদক, সনদ ও অর্থমূল্য তুলে দেওয়া হয়।
  বিষয়:   নোবেল পুরস্কার  ফ্রান্সিস হ্যালজেন  পদার্থবিজ্ঞান  আইসকিউব 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত