শার্শায় ইয়াবা ও গাজাসহ যুবক গ্রেপ্তার

শার্শা প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শায় ১৭টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাজাসহ আবু সাঈদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৫ অক্টোবর)

2026-10-06T21:07:36+06:00
2026-10-06T21:07:36+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শার্শায় ইয়াবা ও গাজাসহ যুবক গ্রেপ্তার
শার্শা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:০৭ পিএম  
ছবি: যাযাদি
যশোরের শার্শায় ১৭টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাজাসহ আবু সাঈদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রাজনগর এলাকায় শালতা থেকে শাড়াতলা বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবু সাঈদ রাজনগর গ্রামের মনু মিয়ার ছেলে।

শার্শা থানা-পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় রাজনগন গ্রামের রুবেল ব্যাপারীর বাড়ির সামনে থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৭টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আবু সাঈদকে আদালতে পাঠানো হয়েছে।
  বিষয়:   শার্শা  যশোর  ইয়াবা  গাজা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত