প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, সাইফুল খাঁ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী সদর উপজেলায় প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাইফুল খাঁ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার

2026-10-06T19:54:48+06:00
2026-10-06T19:54:48+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, সাইফুল খাঁ গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম  
ছবি: যাযাদি
রাজবাড়ী সদর উপজেলায় প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাইফুল খাঁ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সদর থানার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল খাঁ রাজাপুর গ্রামের মৃত মালু খাঁর ছেলে।

পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই মো. মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

পুলিশের তথ্যমতে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৪, তারিখ ৬ অক্টোবর ২০২৬।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাইফুল খাঁকে আদালতে পাঠানো হয়েছে।
  বিষয়:   রাজবাড়ী  শিশু ধর্ষণ  গ্রেপ্তার  পুলিশ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত