শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে একাডেমির

2026-10-06T19:45:24+06:00
2026-10-06T19:45:24+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম  
ছবি: যাযাদি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে একাডেমির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এ সময় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলোয়াড়দের জন্য নির্মিত ড্রেসিং রুমেরও উদ্বোধন করেন তিনি।

নতুন এ ক্রিকেট একাডেমির মাধ্যমে শ্রীমঙ্গলের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে জাতীয় পর্যায়ে সুযোগ করে দেওয়ার প্রত্যাশা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অসীম কর, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল ফুটবল একাডেমির পরিচালক ও সাবেক জাতীয় দলের ফুটবলার ইকরামুর রহমান রানা, মহিলা ফুটবল একাডেমির পরিচালক আলতাফ হোসেন মুর্শেদ, শ্রীমঙ্গল গোল্ডেন ক্লাবের সাবেক খেলোয়াড় ও কাতার যুব ক্রিকেট দলের আম্পায়ার মো. কামরুল হোসেন চৌধুরী, সাবেক কিংবদন্তি ফুটবলার মুসলেহ উদ্দিন রমজান, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার, প্রশিক্ষক, শিক্ষার্থী, ক্রিকেটপ্রেমী এবং জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একাডেমির যাত্রা শুরুকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
  বিষয়:   শ্রীমঙ্গল  ক্রিকেট একাডেমি  মৌলভীবাজার  ক্রীড়া 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত