রোনালদো-কাণ্ডে জেসুসকে ক্ষমা চাইতে হবে, নয়তো ছাটাই: রিও ফার্ডিনান্ড

খেলা ডেস্ক

খেলা

ওল্ড ট্রাফোর্ডে একসঙ্গে বহু শিরোপা জয়ের স্মৃতি রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ও রিও ফার্ডিনান্ডের। ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুম কিংবা মাঠের বোঝাপড়ার সেই

2026-10-06T17:39:42+06:00
2026-10-06T17:39:42+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
রোনালদো-কাণ্ডে জেসুসকে ক্ষমা চাইতে হবে, নয়তো ছাটাই: রিও ফার্ডিনান্ড
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ পিএম  
ছবি: সংগৃহীত
ওল্ড ট্রাফোর্ডে একসঙ্গে বহু শিরোপা জয়ের স্মৃতি রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ও রিও ফার্ডিনান্ডের। ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুম কিংবা মাঠের বোঝাপড়ার সেই সম্পর্কের সূত্র ধরেই এবার পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সমালোচনায় মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।

পর্তুগাল জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে রোনালদোর চলে যাওয়ার ঘটনায় জর্জ জেসুসকে রোনালদোর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ফার্ডিনান্ড। তার মতে, কোচকে প্রকাশ্যে স্বীকার করতে হবে যে তিনি পরিস্থিতি ভুলভাবে সামলেছেন। তা না হলে জেসুসকে বরখাস্ত করা উচিত।

নিজের অনুষ্ঠান ‘রিও প্রেজেন্টস’-এ বিষয়টি নিয়ে কথা বলেন ফার্ডিনান্ড। তার মতে, জর্জ জেসুস পরিস্থিতি সামলাতে ভুল করেছেন এবং রোনালদোর মতো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে তার আচরণ ছিল অসম্মানজনক।

ফার্ডিনান্ড বলেন, ‘জর্জ জেসুসকে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাকে বরখাস্ত করা উচিত। তাকে প্রকাশ্যে এসে বলতে হবে, “ঠিক আছে, আমি এই পরিস্থিতি ভুলভাবে বিচার করেছি।” এরপর তার রোনালদোর সঙ্গে কথা বলতে হবে এবং তিনি কী চান, তা স্পষ্ট করে জানাতে হবে।’

জর্জ জেসুসের সমালোচনা করে সাবেক এই ইংলিশ ডিফেন্ডার আরও বলেন, ‘জর্জ জেসুস রোনালদোর বিষয়টি ভালোভাবে সামলাতে পারেননি। তিনি যেভাবে রোনালদোর সঙ্গে আচরণ করেছেন, সেটার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। এই কোচ নিজেকে অ্যালেক্স ফার্গুসন কিংবা পেপ গার্দিওলা মনে করেন।’

পর্তুগাল দলের অনুশীলন ক্যাম্প থেকে রোনালদোর চলে যাওয়ার পেছনে কোচের সঙ্গে তার বিরোধের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় রোনালদোর প্রতি অসম্মানজনক আচরণ করা হয়েছে বলেই মনে করেন ফার্ডিনান্ড।

তবে ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো এখনো এ বিরোধ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। পরে ঘটনার প্রকৃত সত্য জানাবেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। ফলে পর্তুগাল দলের অন্দরমহলে ঠিক কী ঘটেছিল, তা জানতে এখন রোনালদোর বক্তব্যের অপেক্ষায় থাকতে হচ্ছে।
  বিষয়:   ক্রিস্টিয়ানো রোনালদো  রিও ফার্ডিনান্ড  জর্জ জেসুস  পর্তুগাল ফুটবল 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত